ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তাইওয়ানের সামনে ফের নিজের শক্তিমত্তা প্রদর্শন করেছে চীন

এশিয়ার পরাশক্তি খ্যাত রাষ্ট্র চীনের বিমান বাহিনী আবারও দেশটির বিচ্ছিন্নতাবাদী দ্বীপ তাইওয়ানের সামনে নিজের শক্তিমত্তা প্রদর্শন করেছে। শনিবার (৬ নভেম্বর) চীনের ১৬টি যুদ্ধবিমান ও সাবমেরিন বিধ্বংসী বিমান তাইওয়ানের আকাশসীমায় টহল দিয়েছে।


রবিবার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ বলছে, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার দিবাগত রাতে একটি ঘোষণা দিয়েছে। সেখানে বলা হয়, চীনের ১৬টি জঙ্গিবিমান তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপগুলোর আকাশসীমায় মহড়া দিয়েছে। এসব বিমানের মধ্যে ১০টি ছিল জি-১৬ যুদ্ধবিমান এবং ছয়টি জি-১০ যুদ্ধবিমান। যদিও তারা চীনা যুদ্ধবিমানগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য নিজস্ব জঙ্গিবিমান ঘটনাস্থলে পাঠিয়েছে।


কিছুদিন আগে পশ্চিমা মিডিয়াগুলো জানিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ৬৬টি এফ-১৬ জঙ্গিবিমান ও দূরপাল্লার ১০০টি এজিএম-১৫৮ ক্ষেপণাস্ত্র সরবরাহ করায় এই দ্বীপের যুদ্ধ করার ক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। এমনকি তাইওয়ান এখন চীনে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে।


বিশ্লেষকদের মতে, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গেল দেড় বছর যাবত এই দ্বীপের আকাশসীমায় চীনা জঙ্গিবিমানের নিয়মিত টহলের খবর দিয়ে আসছে। চীন তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং সামরিক শক্তি প্রদর্শন করে এই বিষয়টি তাইপেকে মাঝেমধ্যেই স্মরণ করিয়ে দেয়। যদিও তাইওয়ানের কাছে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্র বিক্রিকে চীন নিজের সার্বভৌমত্বের লঙ্ঘন ও ‘এক চীন’ নীতির পরিপন্থি বলে মনে করে।


উল্লেখ্য, তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উসকানি দেওয়ার ব্যাপারে এরই মধ্যে ওয়াশিংটনকে সতর্ক করেও বার্তা পাঠিয়েছে বেইজিং।

ads
ads
ads

Our Facebook Page

↑